রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

৭ বছরের শিশুকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে মা !

রাজশাহীতে শাহরিয়ার আলম কাব্য (০৭) নামে এক শিশুকে ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা করেছেন তারই জন্মদাত্রী মা। পরে শিশুটিকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা। ঘাতক মা তাসলিমা মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘরের দরজা ভেঙে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক মা তাসলিমা বেগমকেবিস্তারিত পড়ুন

শাকিব ভার্সেস পরীমনি

গত কয়েক বছর ধরে ঈদে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়ে আসছে। প্রতিবারই ঢালিউড শাসন করা এ শীর্ষনায়কের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। অন্য শিল্পীদের সিনেমা মুক্তি পেলেও তার দর্শকপ্রিয়তা অনেক বেশি ছিল। তবে এবার কিং খানের শক্ত প্রতিদ্বন্দ্বীর আসনে রয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ শিরোনামের সিনেমা মুক্তি পেয়েছে। অন্য দিকে পরীমনি অভিনীত ‘রক্ত’ শিরোনামের সিনেমাটি মুক্তি পেয়েছে। এ তিনটি সিনেমার দর্শকপ্রিয়তারবিস্তারিত পড়ুন

মাইকিং করে ইলিশ বিক্রি

“এই যে লন, মাত্র ১৬০, ২৫০, ৩৫০, ৫০০ টাকা। ফুরায় গেলে আর পাইবেন না।” মাইকে এমন ঘোষণা শুনে খুলনাবাসী হারিয়ে গেলেন স্মৃতির অতলে। কত আগে এমন ঘোষণা শুনেছেন তারা সেটাই হাতড়াতে শুরু করলেন স্মৃতির ঝুলিতে। মাইকের এই ঘোষণা আর কোনো কিছুর জন্য নয়, এই ঘোষণা স্বাদ ভুলতে বসা রূপালী ইলিশ মাছের। খুলনার অনেক বাজারই এখন বিপুল পরিমাণ রূপালী ইলিশে ভরপূর। ক্রেতার সংখ্যাও কম নয়। দাম কমে যাওয়ায় যে যতটা পারছেন কিনেবিস্তারিত পড়ুন

টেরই পায়নি কেউ, পাঁচ বছর ধরে পরচুলা পরেন কিরা নাইটলি

বাড়িতে একের পর এক হেয়ার প্রডাক্ট আসতে শুরু করেছিল কিরা নাইটলির! লোকে ধরেই নিয়েছিল, চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তিনি! এক সাক্ষাৎকারে কিরা বলেছিলেন, গত পাঁচ বছর ধরে তিনি পরচুলা ব্যবহার করছেন। আসলে গত পাঁচ বছর ধরে ছবির শ্যুটে পরচুলা পরছেন কিরা। কারণ শ্যুটের সময় অতিরিক্ত স্টাইলিং করার ফলে চুল পড়তে শুরু করেছিল তাঁর। তাই মানানসই উইগ পরে কাজ চালিয়ে নিতেন। যেমন ‘দ্য ডাচেস’ ছবির পুরো শ্যুটই উইগ পরে করেছিলেন কিরা।

কুষ্টিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৪

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে আজ রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আলী হোসেনের পক্ষ ও বাগুলাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইটপাটকেলবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে রাশিয়া

রাশিয়ার অর্থনীতির বড় অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আয় বাড়াতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে শিল্পায়নের দিকে ঝুঁকছে দেশটি। অবকাঠামো উন্নয়নে ২০২০ সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে রাশিয়া সরকার। কিন্তু সে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মত পর্যাপ্ত শ্রমিক নেই রাশিয়ায়। বাড়তি চাহিদা পূরণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেবে দেশটি। এ শ্রমবাজার ধরার প্রাথমিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণবিস্তারিত পড়ুন

ডাবের পানি পান করার আগে সাবধান..!

ডাবের পানির অসংখ্য স্বাস্থ্যকর প্রভাব সম্পর্কে আমরা সকলে কম-বেশি জানি। এটি অনেক স্বাস্থ্যকর পানীয়। অনেকের খুব প্রিয় এই তরল খাবার। কিন্তু অনেকেই হয়ত জানেন না, বেশি পরিমাণে ডাবের পানি পান করলে শারীরিক ক্ষতির আশংকা রয়েছে। অতিরিক্ত ডাবের পানি পান করার ফলে কি কি স্বাস্থ্য-সমস্যা দেখা দিতে পারে তা এখানে আলোচনা করা হলঃ ১. ক্যালোরি বৃদ্ধি করেঃ যারা নিজেদের ওজন নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছেন, তাদের ডাবের পানি পান করার ক্ষেত্রে সতর্কতাবিস্তারিত পড়ুন

নায়িকা পরীমনির উদার উদ্যোগ

রঙ্গিন পর্দায় শিল্পীদের অভিনয় দেখে দর্শক বিনোদিত হন। মনে হয়, রঙ্গিন পর্দার মতই তাদের বাস্তব জীবনও রঙ্গিন। কিন্তু ক’জন শিল্পীর বাস্তব জীবন রঙ্গিন? পর্দায় হাস্য-রসাত্মক দৃশ্যের আড়ালে অনেক শিল্পী ও কলাকুশলী মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হন। অনেকেই হয়তো এ বিষয়টি জানেন না। একটা সময় চলচ্চিত্র নিয়ে শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত সময় পার করেছেন। তখন কাজের অভাব ছিল না। বর্তমানে চলচ্চিত্রের কাজ কম থাকায় এরা বেকার। তাই তাদের অভাবটা যেন একটু বেশিই।বিস্তারিত পড়ুন

নিস্তব্ধ কমলগঞ্জের রুপসশপুর গ্রাম: একটি দুর্ঘটনা, একই সাথে আটটি কবর !

নিস্তব্ধ কমলগঞ্জের রুপসশপুর গ্রাম বউ ঘরে তুলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হল না । শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাবা ভাই ও স্বজনদের নিয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে সড়কপথে দুটি মাইক্রোবাসে ঢাকা যাচ্ছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের মাওলানা আবু সুফিয়ান (২৬)। বিয়ে করে বউকে ঘরে তুলে মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে সিলেট যাবার কথা ছিল তার। তার আগেই শুক্রবার সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের শশই গ্রামবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত !

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা। ঝিনাইদহ জেলা প্রশাসন এ কর্মসুচির আয়োজন করে। দিবসটির শুরুতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বিস্তারিত পড়ুন