বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ বছরের শিশুকে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে মা !

রাজশাহীতে শাহরিয়ার আলম কাব্য (০৭) নামে এক শিশুকে ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা করেছেন তারই জন্মদাত্রী মা। পরে শিশুটিকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা। ঘাতক মা তাসলিমা মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘরের দরজা ভেঙে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক মা তাসলিমা বেগমকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাব্যের বাবা রফিকুল ইসলাম মেহেরচণ্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া তার একটি ওষুধের দোকান আছে। ঈদের ছুটিতে কাব্য নগরীর সাধুর মোড় এলাকায় তার নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় কাব্যের বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। ছেলেকে বাড়িতে রেখে তিনি ওষুধের দোকানে যান।

রাতে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে দেখেন কাব্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে তসলিমাও অজ্ঞান অবস্থায় পড়ে আছে।

পরে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে কাব্যের মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে ঘুম থেকে তুলে ছেলে কাব্যকে কুপিয়ে হত্যা করে মা তাসলিমা বেগম। এরপর তাসলিমা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তিনি আরও জানান, ঐ মহিলা সত্যিই মানসিকভাবে ভারসাম্যহীন নাকি এর পেছনে অন্যকোন ঘটনা আছে তা খতিয়ে দেখবে পুলিশ।

এদিকে এ ঘটনার পরে মা তসলিমা বেগমকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর ছেলে কাব্যের মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী