বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ জন ছুঁই ছুঁই

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৩,০৫৬ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০৫ জন। সোমবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৫বিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়: আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বিক্ষোভ ও হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাপ্ত বিবরণগুলো প্রমাণ করে পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের প্রাঙ্গণে আক্রমণ করার সম্মতি দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায়, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা জাতীয় পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিরও ক্ষতি করে।বিস্তারিত পড়ুন

সাভারে বাসচাপায় প্রাইভেটকার চালকসহ নিহত ৩

ঢাকার সাভারের বলিয়ারপুরে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকা মুখী লেনে এস, এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, প্রাইভেট কারেরবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টা: ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ

পারস্পরিক স্বার্থ রক্ষা করে বাংলাদেশ ভারতের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চায় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “আমি এটাকে (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে) তার হিসেবেই দেখতে চাই। তিনি কেন এ ধরনের মন্তব্য করলেন তা আমার বোধগম্য নয়।” সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিবিদরা বিভিন্নবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি

বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। সম্প্রতি ভারতের এক প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। জানা যায়, অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) কোম্পানি সামিট কমিউনিকেশন্স ও ফাইবার অ্যাট হোম এবং ভারতের টেলিকম অপারেটরবিস্তারিত পড়ুন

জাবি ছাত্রদলের পুনর্মিলনীতে দুই গ্রুপের বাগ্‌বিতণ্ডা, ককটেল উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। এ সময় ক্যাফেটেরিয়ার পাশের একটি ভবনের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনীর উদ্দেশ্যে জাবি ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির হোসাইন “দুপুরে ডাল- ভাতের দাওয়াত” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুইবারের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন

ফখরুল: ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বাড়ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও আবার যেকোনো সময় ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ ফেরার রাস্তা তৈরি করে না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।” বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপিবিস্তারিত পড়ুন

বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছোঁড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন, অনপ্রিভেপ্রেত ঘটনা ঘটেছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন জেলা আদালতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেছেন, দেশের আদালতগুলো যাতেবিস্তারিত পড়ুন

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। সবমিলিয়ে এই বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবেবিস্তারিত পড়ুন

টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২,৫০০ কোটি

নতুন করে টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংককে ২২,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, “বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেবো। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।” বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর জানান, আগামী রবিবার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরুবিস্তারিত পড়ুন