Archives
now browsing by author
খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে কারণ তারা মনে করেছিল তা নাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়েছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরে ইংরেজি ভাষার দেওয়া বার্তায়বিস্তারিত পড়ুন
জুলাই স্মৃতি উদ্যাপনে কর্মসূচি ঘোষণা


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী (মাঝে বিরতি দিয়ে) কর্মসূচি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর নাম দেওয়া হয়েছে ‘‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’’। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্লাটফর্মের ডাকে পুরো জুলাইজুড়ে আন্দোলন হয়। কোটা বিরোধী আন্দোলন একপর্যায়ে পুরো দেশজুড়ে ছড়িয়েবিস্তারিত পড়ুন
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত


জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘‘দাঁড়িপাল্লা’’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে একাত্তরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন ২০১৩ সালে বাতিল করে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এ আদেশের আর্টিকেল ৯০বি এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলবিস্তারিত পড়ুন
উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে


চব্বিশের গণঅভ্যুত্থানে আহত “জুলাইযোদ্ধারা” আগামী জুলাই থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। প্রত্যেক জুলাই শহিদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এছাড়া গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। সোমবার (২৩ জুন) সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। উপদেষ্টা ফারুক-ই-আজমবিস্তারিত পড়ুন
ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প


ইরানের সরকার পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলার একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানে সরকার পরিবর্তন চান। স্থানীয় সময় সোমবার (২৪ জুন) সকালে নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যাওয়র সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।”বিস্তারিত পড়ুন
কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি


দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ১,৬৬৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২,৮৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪বিস্তারিত পড়ুন
ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১


ইসরায়েলের নৃশংস হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এর বাইরে পুরো গাজাজুড়ে আরও ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়। এদিকে গাজায় খাদ্যসংকট চরম আকার ধারণ করেছে। সেখানকার মানুষ মরিয়া হয়ে খাবারের সন্ধানে ছুটছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে। গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুধু ত্রাণ পয়েন্টগুলোর আশপাশে হামলায় নিহত হয়েছেন ৫০বিস্তারিত পড়ুন
গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে


অন্তর্বর্তী সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২১ জুন) সকালে দলের যশোর জেলার “রুকন শিক্ষাশিবিরে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন দলের যশোর জেলা আমির গোলাম রসুল। গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন যখনই হোক; সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্টবিস্তারিত পড়ুন
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র


আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ জুন) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টামি ব্রুস। সম্প্রতি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর মধ্যকার বৈঠক নিয়ে কথা বলেন টামি ব্রুস। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েবিস্তারিত পড়ুন
শুক্রাণু দান করা শতাধিক সন্তানকে সম্পদের সমান ভাগ দেবেন টেলিগ্রাম প্রতিষ্ঠাতা


দান করা শুক্রাণু থেকে যেসব সন্তানের জন্ম হয়েছে সেসব সন্তানকেও নিজের সম্পত্তির সমান ভাগ দেবেন বলে জানিয়েছেন বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা জানিয়েছেন, নিজের ছয় সন্তানসহ দাতা হিসেবে দেওয়া তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া শতাধিক সন্তান তার সম্পত্তির সমান ভাগ পাবে। গত বৃহস্পতিবার (১৯ জুন) ফ্রান্সের রাজনৈতিক সাময়িকী “লে পোঁয়া”–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা জানান ৪০ বছর বয়সীবিস্তারিত পড়ুন













