Archives
now browsing by author
জুলাইযোদ্ধাকে মারধরের অভিযোগ, এসআই বরখাস্ত


সিলেটে তালিকাভুক্ত এক “জুলাইযোদ্ধাকে” মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। মারধরে আহত ইসলাম মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২১ জুন) ভোরে সিলেট নগরের লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআই জসিম উদ্দিন সিলেটের লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সজিববিস্তারিত পড়ুন
ভুয়া ভিসা নিয়ে যেভাবে ঢাকা থেকে ইমিগ্রেশন পার হলেন একসঙ্গে ৩০ জন


ভুয়া ভিসা নিয়ে ভ্রমণের অভিযোগে তুরস্কের বিমানবন্দর থেকে ৩০ বাংলাদেশি ফেরত পাঠিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। গত ১১ জুন সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তুর্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন ওই ৩০ জন। তারা তুরস্কের ভুয়া ই-ভিসা নিয়ে রওনা হয়েছিলেন। ওই ফ্লাইটটি যখন ছেড়ে যায় তখন শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে ছিল “সি” শিফট। গত ১৩ জুন তুরস্কের এয়ারপোর্ট পুলিশ ওই ৩০ জনকে ঢাকায় ফেরত পাঠায়। তাদের সবার বয়স ২০বিস্তারিত পড়ুন
একদিনে করোনাভাইরাসে গেল আরও দুজনের প্রাণ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনাভাইরাসটি শনাক্ত হয়। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কোভিড-১৯ বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। তারা চট্টগ্রাম ও খুলনায় চিকিৎসাধীন ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৪ জনসহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০বিস্তারিত পড়ুন
তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত


ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকসহ অন্যান্য কর্মকর্তাদের যেকোনো সময় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। সূত্র জানিয়েছে, দূতাবাসের বর্তমান ভবনটি নিরাপদ নয়। কারণ এটি তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত, যা সাম্প্রতিক সময়ে হামলার লক্ষ্যবস্তু ছিল। এছাড়া তেহরানেরবিস্তারিত পড়ুন
সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো


সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়। ভোর থেকেও বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেছে শহর। ফলে আজ রাজধানীর বায়ুমানের যে উন্নতি হবে তা আগেই টের পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৭৩, মান অনুযায়ী যা “মাঝারি”। দূষিত বায়ুর শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল বেশ নিচে, ২৮তম স্থানে। তবে এই সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে টপকে দূষিত শহরের তালিকার শীর্ষস্থান দখলবিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। পেস আক্রমণে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। জ্বরের কারণে এই ম্যাচে খেলছেন না স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলে অভিষেক হচ্ছে ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রাত্নায়াকের। সব মিলিয়েবিস্তারিত পড়ুন
নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল


ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পরই তিনি এই তিনি এই মন্তব্য করলেন। সোমবার (১৬ জুন) তেল নফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় তিনি বলেছেন, “বিমান বাহিনী তেহরানের আকাশ দখলে নেওয়ায় পুরো অভিযানের ধারাই বদলে গেছে। ইসরায়েল এখন লক্ষ্য পূরণের পথে।” বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, “আমরা এখন বিজয় অর্জনের পথে। তেহরানের আকাশবিস্তারিত পড়ুন
অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের


ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ জুন) নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।” ওই পোস্টে তিনি আরও লেখেন, “ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটি দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি- ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটি বলেছি!” ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা গত শুক্রবারবিস্তারিত পড়ুন
বাংলাদেশিসহ সব বিদেশিদের শিক্ষা ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থীদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট (আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র অধিদপ্তর। পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার (২৮ মে) যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বার্তায়বিস্তারিত পড়ুন
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মবিরতি, জুলাইযোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ


কর্মবিরতি কর্মসূচি পালন করছেন রাজধানী ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীরা। বুধবার (২৮ মে) সকাল থেকে তারা হঠাৎ কর্মবিরতি শুরু করেন, যার ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে শুধু জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সব নিয়মিত সেবা বন্ধ রয়েছে। এদিকে কর্মবিরতি চলাকালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চিকিৎসক, কর্মচারীদের অনেকে আহত হয়েছেন বলে জানাবিস্তারিত পড়ুন













