অন্তস্বত্ত্বা নারীকে মারপিট, নারী ইউপি সদস্য কারাগারে
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ ও ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. মাহামুদা বেগমকে (৩৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।
অন্তস্বত্ত্বা এক নারীকে মারপিটের মামলায় জামিন নিতে গেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ বুধবার বিকেলে ওই নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, মাহামুদা বেগমের বিরুদ্ধে রাশেদা বেগম (৩০) নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে মারপিটের অভিযোগে আদালতে সিআর মামলা রয়েছে। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মাহামুদাকে ৩১৩ ধারায় অভিযুক্ত করে সম্প্রতি আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত এক সপ্তাহ আগে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার বিকেলে মাহামুদা বেগম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, ভিজিডি কার্ড করে দেয়ার কথা বলে মাহামুদা বেগম ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুলতান মিয়ার স্ত্রী অন্তঃস্বত্ত্বা রাশেদা বেগমের কাছে ৩ হাজার টাকা উৎকোচ নেন। এরপর ভিজিডি কার্ড দিতে তালবাহনা করেন। ২৪ জুন টাকা ফেরত দেয়ার জন্য মাহামুদা গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্রকে দিয়ে রাশেদাকে বাসায় ডেকে নিয়ে বেদম মারপিট করেন। এ ঘটনায় রাশেদার স্বামী বাদী হয়ে ৩০ জুন মাহামুদাসহ আরও ৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













