বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপহরণ করে ধর্ষণ, গৃহবধূকে ৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ

অপহরণের চারদিন পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার এক গৃহবধূকে (১৯) গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রতিবেশীর ছেলে মিজানুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অপহৃতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গৃহবধূ হেঁটে পাশের কলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় তাঁর মুখ চেপে ধরে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান মিজানুর। গাজীপুরের একটি বাসায় তাঁকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন মিজানুর। গতকাল শুক্রবার সকালে সুযোগ পেয়ে ওই গৃহবধূ তাঁর ভাইকে মুঠোফোনে বিষয়টি জানান। কিন্তু আটকে রাখার স্থানের নাম বলতে পারেননি তিনি। এরপর তাঁর ভাই এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারে অভিযান চালায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল শুক্রবার রাত ৩টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় মিজানুরকেও। অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে। আর গৃহবধূকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি