অফিসে একঘেয়ে কাজের ফাঁকে যা করবেন
প্রতিদিনের একটানা একঘেয়ে কাজে অনেকেরই বিরক্ত লাগে। অফিসে সারাক্ষণ একভাবে কাজ করলে ক্লান্তিও আসে। সেই ক্লান্তি বা একঘেয়েমি কাটাতে আপনি কিছু কাজ করতে পারেন। তাতে আপনার কাজে এনার্জিও আসবে। উৎসাহও বাড়বে। তাই একটানা কাজ না করে দেখে নিন, অফিসেই মাঝে মধ্যে কী করতে পারেন আপনি?
১। বই পড়ুনকাজ করতে করতে একঘেয়ে লাগলে কিছুক্ষণ মজার বই পড়ুন। অফিসে সঙ্গে করে নিয়ে আসতে পারেন পছন্দের কোনও বই অথবা অনলাইন থেকে পড়ে নিতে পারেন প্রিয় কোনও বইয়ের কিছু অংশ।
২। অন্য বিভাগ থেকে ঘুরে আসুনআপনার অফিসে অনেকগুলি বিভাগ কাজ করে। নিজের কাজের বিভাগ থেকে বের হয়ে, ঘুরে আসুন অফিসের অন্য কোন বিভাগ থেকে।
৩। গান শুনুনকাজের ফাঁকে কিছুক্ষণ গান শুনুন। গান আপনার মনকে সতেজ করে তুলবে যা আপনাকে কাজের প্রতি নতুন করে মনোযোগী হয়ে উঠতে সহায়তা করবে।
৪। কিছুক্ষণ হাসুনগান শুনে বা বই পড়ে কাজের প্রতি মনোযোগী হতে না পারলে কোন মজার ভিডিও দেখুন যা আপনাকে কিছুক্ষণ হাসাবে।
৫। নতুন বন্ধু তৈরি করুনআপনার কাজের জায়গায় আপনার কিছু বন্ধু আছে। তাদের বাইরে নতুন কিছু বন্ধু তৈরি করুন। যাদের সঙ্গে খুব কম কথা বলা হয় তাদের সঙ্গে কথা বলুন।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













