অস্ট্রেলিয়ায় কুমিরের উৎপাত, হাত হারালেন নারী


অস্ট্রেলিয়ার উত্তরপশ্চিম অঞ্চলের ছোট শহরের ছোট এক নদীতে কুমিরের আক্রমনের শিকার হয়ে হাত হারিয়েছেন এক নারী।
৬০ বছর বয়স্ক ওই নারী স্থানীয় সময় বুধবার বিকালে এই হামলার শিকার হয়।
সেন্ট জন অ্যাম্বুলেন্সের মুখপাত্র অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানায়, ওই নারী যখন নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন কুমির ডাঙার খুব কাছাকাছি ছিল। এখন তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার পরিস্থিতি স্থিতিশীল।
পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। তবে বন্যপ্রানী বিভাগের কর্মকর্তারা ওই স্থানে আসার আগেই কুমিরটি সেখান থেকে সটকে পড়ে। বন্যপ্রানী বিভাগের মুখপাত্র বলেন, ধারনা করছি কুমিরটি লবনাক্ত পানির। আমরা খুব শীঘ্রই ওই কুমিরটি চিহ্নিত করতে পারব এবং ফাঁদে ফেলে কুমিরটি ধরতে পারব।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরের প্রভাব বেশি। ১৯৭১ সালে দেশটির সরকার বন্যপ্রানী সংরক্ষন আইন করলে এই সংখ্যা আরও বেড়ে যায়।
প্রতি বছর দেশটিতে কমপক্ষে দুজন কুমিরের আক্রমনে মারা যায় বলে জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













