শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আক্রান্ত হলে হামলার লক্ষ্য চূড়ান্ত করেছে পাকিস্তান

ভারত যদি সার্জিক্যালে আক্রমণ করে তাহলে দেশটির কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে পাল্টা জবাব দেবে, তা নির্ধারণ করেছে পাকিস্তান।

কাশ্মীরের উরিতে ১৮ সেনা নিহতের ঘটনায় প্রতিশোধ নিতে ভারত আক্রমণ চালাতে পারে বলে ব্যাপক আলোচনা হচ্ছে।

এরমধ্যেই শুক্রবার এক প্রতিবেদনে ভারতে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের খবর দিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য ইন্টারন্যাশনাল নিউজ।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাতে দৈনিকটি জানায়, পাকিস্তানে সার্জিক্যাল আক্রমণ করলে তাৎক্ষণিকভাবে ভারতের কোথায় হামলা করা হবে, তার একটি অপরাশেনাল পরিকল্পনা তৈরি করা হয়েছে।

প্রতিরক্ষা সূত্র বলছে, ভারতের যে কোনো সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। ভারতের কোথায় প্রত্যাঘাত করা হবে তা চূড়ান্ত করা হয়েছে এবং অপারেশনাল পরিকল্পনা বাস্তবায়নে বাহিনীগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

একটি প্রতিরক্ষা সূত্রের ভাষ্য, ভারতের কোনো ধরনের আগ্রাসন পাকিস্তান মেনে নেবে না। দেশটির সামরিক সামর্থ এবং সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলার জন্য সেখানে পর্যাপ্ত সংখ্যক সেনা মোতায়েন করেছে দেশটি।

এদিকে পাকিস্তান আশংকা করছে, কাশ্মীরে হামলার ঘটনায় ভারত সরাসরি আক্রমণ না করে স্নায়ুযুদ্ধের ডকট্রিন অনুযায়ী প্রক্সি হামলা চালাতে পারে।

এক্ষেত্রে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে মর্মে প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছে একটি প্রতিরক্ষা সূত্র।

পাকিস্তানের অন্যতম প্রধান সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের হামলার আশংকার মধ্যেই পাকিস্তানের উত্তরাঞ্চলে সামরিক মহড়া দিচ্ছে দেশটির বিমান বাহিনী।

এজন্য উত্তরাঞ্চলে বেসামরিক বিমান চলাচল স্থগিত রেখে সব ধরনের ফ্লাইট বাতিলা করা হয়েছে।

এছাড়া মহাসড়কে বিমান ওঠানামা করার জন্য এম-১ এবং এম-২ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানের আলোচিত সাংবাদিক হামিদ মীর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, রাজধানী ইসলামাবাদে ওই রাতে এফ-১৬ যুদ্ধবিমান উড়েছে।

তিনি জানান, যে কোনো হামলা ঠেকাতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী যে প্রস্তুত রয়েছে, দেশবাসীকে তার ব্যাপারে আশ্বস্ত করতেই ইসলামাবাদের আকাশে বিমান উড়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প