শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আপন ভাইপোর হাতে খুন, পুর্ব শত্রুতার জের ধরে

পূর্ব শত্রুতার জের ধরে নিসংস্ব ভাবে খুন হতে হলো আলমগীরকে। আলমগীর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের মৃত ময়নুদ্দীন মোড়লের ছোট ছেলে। গ্রামে তিনি ছোট খোকা নামে পরিচিত ছিলেন। গত ২০ জুন রাত ৯ টার সময় একটি মোবাইল থেকে আলমগীরের ০১৭৭৮-২৪৬২১৫ নং মোবইল এ একটি কল আসে। কলটি রিসিভ করে আলমগীরের ছেলে রুহুল কুদ্দস।

ফোনের অপর প্রান্তে অচেনা কন্ঠ জানতে চাই তোমার আব্বা কোথায়। রুহুল কুদ্দুস জানায় তিনি মসজিদে তারাবীর নামাজ আদায় করছেন। এর পরপরই কবিরুল ইসলাম আলমগীরকে মসজিদ থেকে ডেকে বাড়িতে আনে। এবং বলে চাচা তোমার মোবাইল এবং গামছা টা নাও। কবিরুল আলমগীরের আপন বড় ভাই মৃত জাহাঙ্গীর আলম মোড়লের বড় ছেলে। এ তথ্য আলমগীরের ছেলে রুহুল কুদ্দুস ও স্ত্রী ফাতেমা খাতুনের।

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদের কয়েকজন মুসুল্লী জানান,আলমগীর প্রতি দিন ২০ রাকায়াত তারাবীর নামাজ পড়েন। ঐ দিন ৮ রাকায়াত পড়ার পর কে যেন পিছন থেকে ডাক দেয়। ডাক শুনে তিনি চলে আসেন। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পর তাদের সাথে আরো ৩/৪ জনকে যেতে দেখেছেন অনেকেই।
রাতের খাবার না খেয়েই চলে যান আলমগীর। রাত গভীর হয়ে যাচ্ছে বাড়ি ফিরে না আসছে না।

মোবাইল ও বন্ধ। চারিদিকে ডাকাডাকি করে না পেয়ে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বাড়ির সবাই। ২১ জুন রবিবার সকাল ১০ টার দিকে কুশখালী বিজিপি ক্যাম্প ও হাই স্কুলের মাঝামাঝি স্থানে একটি পাট ক্ষেতের মধ্যে আলমগীরের জবাই করা লাশ পাওয়া যায়। পাড়ার ছেলেরা ঘুড়ি উড়াচ্ছিল। সুমন নামের একটি ছেলের ঘুড়ি কেটে গিয়ে পড়ে ঐ পাট ক্ষেতে। ঘুড়ি খুজতে গিয়ে দেখতে পায় একটি লাশ পড়ে আছে।

তার চেচামেচিতে চলে আসে অন্য ছেলেরা ও গ্রামের লোকেরা। আলমগীরের ছেলে কবিরুল এসে লাশটি তার পিতার বলে সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ২১ জুন বিকালে তার বাড়ির পার্শ্বে কবর স্থানে তাকে দাফন করা হয়। হত্যা কান্ডের ব্যাপারে আলমগীরের পুত্র কবিরুল বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ৪৬,তাং ২২.০৬.১৫ ধারা ৩০২/৩৪। জি,আর -২৬৩.

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত