মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আফগানিস্তানে পদপিষ্ট হয়ে মৃত ১২ স্কুলছাত্রী

ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাকিস্তান ও আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আফগানিস্তানে আতঙ্কের জেরে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জন স্কুলছাত্রীর। ২৫ জন আহত হয়। আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক। কুনার প্রদেশেও হাসপাতাল সূত্র সাতজন নিহত হবার কথা জানিয়েছে। এ ছাড়া জালালাবাদে ৫ জন এবং উত্তর বাদাথশানে একজন মহিলা নিহত হবার খবর নিশ্চিত করা হয়েছে। সোমবার ৭.৭ মাত্রা কম্পনে কেঁপে ওঠে উত্তর-পূর্ব আফগানিস্তান। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন বহু মানুষ।

আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা এই কম্পনের উৎসস্থল। ২১৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় এই কম্পনের। আফগানিস্তানের রাজধানী কাবুলে বাসিন্দারা বলেছেন, এত শক্তিশালী ভূমিকম্প তারা এর আগে অনুভব করেননি। আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।

এই কম্পনের প্রভাব পড়েছে পাকিস্তান ও উত্তর ভারতেও। পাকিস্তানে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রথমে ৭.৭ মাত্রার কম্পনের পর আরও দু’বার আফটারশকও অনুভূত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প