আমেরিকার চেয়ে কন্যাশিশুদের জন্য নিরাপদ কাজাখস্তান


অনেকের কাছে স্বপ্নের দেশ হলেও বালিকাদের জন্য মোটেও তা নয় মার্কিন যুক্তরাষ্ট্র।
তরুণীদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বরং কাজাখস্তান বা আলজেরিয়াই বেশি প্রিয় বসবাসের জন্য।
শুনতে কিছুটা অবাক লাগলেও সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
তরুনীদের বাস করার জন্য সবচেয়ে ভালো এবং খারাপ দেশগুলোর তালিকা শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে শিশু অধিকার নিয়ে কাজ করা এই সংস্থাটি।
মোট ১৪৪ দেশের মধ্যে এই জরিপ চালানো হয়।
বেসরকারী সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সব ধনী দেশ যে নারীদের অধিকার নিয়ে ভালো করছে তা নয়। এটা আমেরিকার জন্য একটা সংকেতও বটে।
বাল্য বিবাহের হার, অল্প বয়সে গর্ভধারণ, মাতৃত্বকালীন মৃত্যু, সরকারে নারীদের অংশগ্রহণ এবং নিম্ন মাধ্যমিক স্কুল সমাপ্তি এই ৫টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।
তালিকায় মেয়েদের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে সুইডেন। অনদিকে পছন্দের তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফ্রিকার দেশ নাইজারের অবস্থান।
তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৩২ নম্বরে। তালিকায় কাজাখস্তান ৩০ ও আলজেরিয়া ৩১ নম্বর অবস্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ১১১ নম্বর তালিকায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













