ইন্ডিয়ার ৩০ শতাংশ উকিলেরই আইনের ডিগ্রি জাল
ভারতের ৩০ শতাংশ উকিলেরই আইনের ডিগ্রি জাল বলে জানিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রধান মনন কুমার মিশ্র। সম্প্রতি তামিলনাড়ুতে আইনি ডিগ্রির জাল সার্টিফিকেটের একটি চক্রের সন্ধান পায় বার কাউন্সিল। সেই ঘটনার তদন্তে দেখা যায়, তামিলনাড়ুতে কয়েক হাজার উকিল জাল সার্টিফিকেট নিয়েই ওকালতি চালিয়ে যাচ্ছেন।এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কয়েকটি আশঙ্কার তথ্য দিলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান মনন কুমার মিশ্র।
শুধু ৩০ শতাংশ উকিলের জাল ডিগ্রিই নয়, দেশের ২০ শতাংশ উকিলের আইনের ডিগ্রির সার্টিফিকেটে অনেক ভুল আছে বলেও জানিয়েছেন তিনি। আইনজীবীদের একটি সভায় মনন কুমার মিশ্র বলেন, দেশের ৩০ শতাংশ উকিলের ডিগ্রি জাল। আর আদালতে নব্য আইনজীবীদের বেশির ভাগেরই ডিগ্রির নথিতে ভুল রয়েছে। এই সব জাল উকিলদের জন্যই ওকালতি পেশার মান নেমে যাচ্ছে।
জাল উকিলদের সনাক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিলের চেয়ারম্যান বলেন, জাল উকিলের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













