সোমবার, জুন ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসরাইলি হামলায় গাজার মসজিদে ১০ শিশুসহ নিহত ১৬

গাজায় একটি মসজিদে ইসরাইলি হামলায় ১০ শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে ।
  
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরাইলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এই মসজিদটিতে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও আছে।

এতে বলা হয়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একপর্যায়ে তারা উত্তর গাজার ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায়। এতে ১০ শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন। ইসরাইলি হামলা থেকে বাঁচতে শিশুদের নিয়ে অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।
 
ইসরাইলি হামলায় দারাজের আশপাশের আল-সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা। এখানেও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন আরও অনেকে।
 
বার্তাসংস্থাটি জানায়, গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরাইলি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
 
উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে গাজা অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায়  নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। 

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প