মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার তাইওয়ানকে বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে আমেরিকা, ক্ষুব্ধ চীন

এবার তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের পর সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল চরম ক্ষুব্ধ চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বেজিং কঠোর বিরোধিতা করছে। এবং আগামিদিনেও করবে বলে হুঁশিয়ারি চীনের।

তিনি আরও বলেন, এই ধরণের অস্ত্র বিক্রির মারাত্মক পরিণতি সম্পর্কে আমেরিকা পুরোপুরি অবহিত বলে প্রত্যাশা করছে চীন। ওয়াশিংটনকে এক চিন নীতি মেনে চলার এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই নীতি মেনে চলতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তাইওয়ানের কাছে ব্যাপক সংখ্যক অস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে সম্প্রতি। আর এরপরেই এই প্রতিক্রিয়া জানাল চীন। মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসনের বেজিং সফরের একদিন পরই অস্ত্র বিক্রির খবর প্রকাশিত হয়। আর তাতে আরও ক্ষুব্ধ চীনা সরকার। কলকাতা ২৪।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প