সোমবার, জুন ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার পান খাওয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশু ধর্ষণ!

শেরপুরের ঝিনাইগাতীতে মৎস্য খামারের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ অভিযোগে গতকাল রোববার রাতে একটি মামলা হয়েছে। আজ সোমবার শিশুটি আদালতে জবানবন্দি দেয়। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালে আজ দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরে বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় শেরপুরের বিচারিক হাকিম জিনিয়া হাসানের আদালতে শিশুটি জবানবন্দি দেয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের একটি মৎস্য খামারের নিরাপত্তাকর্মী আকমল হোসেন (৫৫) পান খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তাঁর (আকমল) ঘরে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে জোর করে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনার পরপরই আকমল পালিয়ে যান। পরে শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি স্থানীয় কয়েকজন ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গতকাল রোববার রাতে ঝিনাইগাতী থানা-পুলিশ বিষয়টি জানতে পারে এবং রাতেই শিশুটির বাবা বাদী হয়ে আকমলকে আসামি করে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. গোলাম মোস্তফা আজ শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজ বিকেলে বলেন, পুলিশ শিশু ধর্ষণের মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পলাতক আসামি আকমলকে গ্রেপ্তারের করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি