বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষ রাস্তা

পথচলতি মানুষরা মোবাইল ফোনে কথা বলতে বলতে মগ্ন হয়ে হাঁটছেন, কিংবা কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে পথ চলছেন- এমন দৃশ্য হামেশাই দেখা যায়। একই সঙ্গে মোবাইল ব্যবহার করতে করতে বেখেয়ালি পথচলায় দুর্ঘটনার শিকার হয়েছেন এমন নজির রয়েছে সারা বিশ্বেই।

মোবাইলে কথা বলতে বলতে পথচলা খুবই ঝুঁকিপূর্ণ। আর মোবাইল ফোনের পর্দায় চোখ রেখে পথ হাঁটাতেও বিপদ রয়েছে। এসবের বাইরেও আছে অন্য আরেক ঝামেলা! মোবাইলে বিভোর পথচারী বেশির ভাগ সময়ই বেখেয়ালে ব্যস্তসমস্ত পথে জোরেশোরে ধাক্কা খায়।

এসব সমস্যার সমাধানের কথা ভেবেই থাইল্যান্ডে শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ রাস্তা। প্রায় ৫০০ মিটার চওড়া এই ফুটপাথটি শুধুমাত্র মোবাইল ফোন কানে দেওয়া পথচারীরাই ব্যবহার করতে পারবেন। ব্যাংককের ক্যাসেসার্ট ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার খুলে দেওয়া হয় মোবাইল ফোন ব্যবহারকারীদের এই বিশেষ রাস্তা। আপাতত ১৫ নভেম্বর পর্যন্ত এই পথটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

যদি দেখা যায়, কোনো রকম দুর্ঘটনা ঘটছে না এবং সাধারণ পথচারীদের উপকার হচ্ছে, তবেই এ সরণি পাকাপাকিভাবে খুলে দেওয়া হবে ব্যবহারের জন্য। অবশ্য এরকম বিশেষ মোবাইল সরণি বিশ্বে নতুন কিছু নয়। এর আগে চীনের চংকিং শহরে এমন এক মোবাইল ফোন লেন খোলার কথা ঘোষণা করা হয়েছিল। তার আগে ওয়াশিংটন ডিসিতে তৈরি হয়েছিল এ রকম মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ রাস্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প