রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার শিশুকে শিকলে বেঁধে রোদে পোড়ানো…

শরীয়তপুর: না, এটা কোনো অবাধ্য বেয়াড়া গোছের প্রাণি নয়। মানব শিশুকেই বেঁধে রাখা হয়েছে এভাবে গরু-ছাগলের মতো করে। শিশুটির নাম নয়ন। বয়স মাত্র ৮ বছর।

গলায় তার শিকল বাঁধা। শিকলের শেষ মাথা শক্ত খুঁটিতে তালা দিয়ে আটকানো। কাঠফাটা রোদে পোড়ানো হচ্ছে শিশুটিকে। অসহায় বালকটির দিকে তাকিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠেছে পাড়ার নারী-পুরুষ। শিশুটি লজ্জায় কুঁকড়ে গেছে। মুখ নিচু করে কী যে ভাবছে।

শিশু নয়নকে রোদে পুড়িয়ে শাস্তি দেয়ার এ দৃশ্যটি ধারণ করা হয়েছে শরীয়তপুর সদর উপজেলার চর কোয়ারপুর গ্রাম থেকে। নয়ন কোয়ারপুর গ্রামের মজিবর মাঝির ছেলে ও নড়িয়া উপজেলার রাজনগর তালতলা আলিয়া মাদরাসার ছাত্র।

অভিযোগ রয়েছে, মাদরাসা পালিয়ে শিশু নয়ন রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গ্রামের পার্শ্ববর্তী ডোমসার বাজারের একটি দোকান থেকে তিনটি আরসি কোলা চুরি করে খেয়ে ফেলে। দোকানদার এ ব্যাপারে নালিশ করলে বাবা মজিবর মাঝি ছেলেকে শাস্তি দিতে বৈশাখের কাঠফাটা রোদের মধ্যে শিকলে বেঁধে রাখেন।

চর কোয়ারপুর গ্রামের কয়েকজন জানান, মাদারাসা থেকে পালিয়ে ডোমসার বাজারের এক দোকান থেকে আরসি কোলা চুরি করে খায় নয়ন। ওই দোকানদার মজিবর মাঝির কাছে বিচার দেয়। তাই বাবা তার ছেলের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেন।

গ্রামবাসী আরো অভিযোগ করে, মাদরাসা পলিয়ে শিশুটি প্রায়ই এলাকায় এটা-সেটা চুরি করে বেড়ায়। কারো গাছের আমসহ সব ফল চুরি করে। তার সঙ্গে থেকে এলাকার অনেক শিশু নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।

শিশুর বাবা মজিবর মাঝি জানান, চার হাজার টাকা খরচ করে ছেলেকে নড়িয়ার রাজনগর তালতলা আলিয়া মাদরাসায় ভর্তি করিয়েছি। কিন্তু সে মাদরাসা থেকে পালিয়ে এলাকায় এটা সেটা চুরি করে বেড়ায়। কোনো গাছের ফল কেউ রাখতে পারে না। এলাকা থেকে এ ব্যাপারে বিচার এলে খুব খারাপ লাগে।

মজিবর মাঝি বলেন, সোমবার (২৫ এপ্রিল) সকালে ডোমসার বাজারে গেলে এক দোকানদার বিচার দেয় তার দোকান থেকে ছেলে নয়ন তিনটি আরসি কোলা চুরি করে খেয়েছে। তাই রাগ সামলাতে না পেরে ছেলেকে তালাবদ্ধ করে রেখেছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত