এবার স্বামীকে ধর্ষণের দায়ে স্ত্রী গ্রেপ্তার
বিশ্বের ১০৪টি দেশে দাম্পত্য ধর্ষণে শাস্তির বিধান আছে। বিবাহিত স্ত্রীকেও জোর করে মিলনে বাধ্য করালে তা ধর্ষণের পর্যায়ে পরে। নারীদের বেলায় ঘটনা উল্টো হবে কেন? আর এমন অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া পুলিশ।
শিম নামের ৪১ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামী কিমকে সিউলের একটি বাড়িতে টানা ২৯ ঘণ্টা বন্দি করে রাখেন। এ সময় জোর করে কয়েকবার স্বামীকে মিলনে বাধ্যও করেন। ঘটনার আগে থেকেই স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল ওই নারীর। এরপর আদালতে এই ঘটনার অভিযোগ করেন ওই নারীর স্বামী।
আদালতে প্রমাণিত হয়ে যায় স্ত্রী-এর এই ঘটনা ছিল পরিকল্পনামাফিক। অবশ্য দক্ষিণ কোরিয়ায় দাম্পত্য ধর্ষণে কোনো নারীর শাস্তি এটাই প্রথম। ধারণা করে হচ্ছে, এই নারীর জরিমানাসহ জেল হতে পারে। সুত্র: মিরর, ডেইলি মেইল
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













