ওবামাকে জাহান্নামে যেতে বললেন দুতের্তে


ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেছেন, ‘আপনি জাহান্নামে যান।’মঙ্গলবার রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
দুতের্তে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র তার দেশের কাছে কিছু অস্ত্র বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তিনি এর পরোয়া করেন না। কারণ এসব অস্ত্র তিনি রাশিয়া ও চীনের কাছ থেকে কিনতে পারবেন।
তার সরকার নতুন করে পররাষ্ট্র নীতি নির্ধারণ করছে উল্লেখ করে দুতের্তে বলেন, ‘ আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কচ্ছেদ করবো।’
তিনি বলেন, ‘আপনাদের কাছে হয়তো বিষয়টি অপ্রয়োজনীয় মনে হবে। তবে আমি বলতে চাই, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা আমার পবিত্র দায়িত্ব।’
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘যদি তোমরা অস্ত্র বিক্রি করতে না চাও, তাহলে আমি রাশিয়ার কাছে যাব। আমার জেনারেলদের রাশিয়া পাঠাবো। রাশিয়া আমাদের বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের যা কিছু প্রয়োজন আমরা দেব। আর চীন জানিয়েছে, এখানে আস, স্বাক্ষর কর এবং তোমাদের সবকিছুই সরবরাহ করা হবে।’
প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলেছিলেন দুতের্তে। এ ঘটনার পর দুতের্তের সঙ্গে বৈঠক বাতিল করেছিলেন ওবামা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক সহযোগিতা চুক্তিটিও নতুন করে বিবেচনার কথা বলেছিলেন দুতের্তে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













