কঙ্গোতে নৌকাডুবি, ৮০ জনের বেশি মৃত্যু


আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবিতে ৮০ জনের বেশি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছে রয়টার্স।
বুধবার রাজধানী কিনশাসার কাছে মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।
এক এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে তিনি সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার (১০ জুন) গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।
কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময়ই ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













