কমনওয়েলথে প্রথম নারী মহাসচিব প্যাট্রিসিয়া
কমনওয়েলথে প্রথম বারের মতো নারী মহাসচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। ডমিনিকান বংশোদ্ভুত আইনজীবি প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে এই দায়িত্ব দেওয়া হয়।
মাল্টা সম্মেলনে শুক্রবার ৫৩ সদস্য দেশের সংগঠনটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্যাট্রিসিয়া। ব্রিটেন ও এর সাবেক উপনিবেশগুলোর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন কমনয়েলথ।
এর আগে প্যাট্রিসিয়া ব্রিটিশ সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। আগামী বছরের ১ এপ্রিল ভারতীয় কুটনীতিক কমলেশ শার্মার হাত থেকে দায়িত্ব নিজ হাতে তুলে নেবেন প্যাট্রিসিয়া।
কমনওয়েলথ এর বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। আর এর মহাসচিবের দায়িত্ব বিশ্বব্যাপী সংগঠনটির প্রতিনিধিত্ব করা এবং এর মূল্যবোধ ও নীতির প্রসার ঘটানো। বিশেষত গণতন্ত্র এবং উন্নয়ন সংক্রান্ত মানদণ্ডের উন্নয়ন ঘটানো। এএফপি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













