রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি

নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নিয়ে জোরপূর্বক একই সাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগ রয়েছে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজের পিয়ন ও এম বি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। দীর্ঘদিন স্কুলে না গিয়েও বাড়িতে বসেই করেন স্কুলের অফিসিয়াল সকল কার্যক্রম। সেই সাথে তিনি দীর্ঘ ১৮ বছর গাংনী সরকারি ডিগ্রী কলেজের পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন।

একই সময়ে তিনি ২০০৫ সালে উপজেলার এম বি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন।একদিকে সরকারি ডিগ্রি কলেজে পিয়নের চাকরি করে সরকারি বেতন তুলছেন অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ বাণিজ্য করছেন এই আনোয়ার হোসেন।

একই সাথে দুটি প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। খাতা কলমে প্রধান শিক্ষক হলেও তিনি বিশেষ কোন অনুষ্ঠান ছাড়া বিদ্যালয়ে যায়না বলে জানান স্থানীয় এলাকাবাসী, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এম বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রয়াত সভাপতি মোজাম্মেল হকের স্বাক্ষর জালিয়াতি করে অবৈধভাবে তিনি নিয়োগ নেন যা কমিটির অন্যান্য সদস্যরা জানেনা।

বিদ্যালয়টি ২০২৩ সালে এমপিও হলে আমার স্বাক্ষর জাল করে বাড়িতে বসেই ২৪ লাখ টাকার বিনিময়ে ৩ জন শিক্ষকের নিয়োগ দেন আনোয়ার হোসেন। গাংনী সরকারি ডিগ্রী কলেজে চাকরিও করেন। তিনি দীর্ঘদিন স্কুলে না আসায় বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি বিভিন্ন মহলে তার কর্মকান্ডের ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি।

মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে কোন কথা বলেননি পিয়ন ও প্রধান শিক্ষক হিসেবে দুই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আনোয়ার হোসেন। তবে তাকে চেপে না ধরে বাঁচিয়ে নেওয়ার জন্য সাংবাদিককে অনুরোধ করেন তিনি।

গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমার কলেজে ১৮ বছর ধরে বেতন উত্তোলন করছে আনোয়ার হোসেন। আমিও হঠাৎ করেই শুনছি তিনি একটি বিদ্যালয়ের নাকি প্রধান শিক্ষক।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হোসনে মোবারক বলেন, আমি শোনার পর বিষয়টি নিয়ে তদন্ত করছি। শীঘ্রই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, সরকারি প্রতিষ্ঠানে

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি