কাতারে এবার আমেরিকার যুদ্ধ জাহাজ


তুরস্ক সামরিক দল পাঠানোর পর এবার কাতারে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। দেশটির সঙ্গে সামরিক মহড়ার জন্য এ যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে বলে কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানিয়েছে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে সন্ত্রাসীদের শীর্ষ অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করার মাত্র এক দিন পর সে দেশে যুদ্ধ জাহাজ পৌঁছালো।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে এফ-১৫ জঙ্গি বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১২ বিলিয়ন ডলারের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে কিউএনএ।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়াহ ও যুক্তরাষ্ট্রের জিম ম্যাটিস এর মধ্যে ওয়াশিংটন সিটিতে ওই চুক্তি স্বাক্ষর হয়।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাতারের বিপক্ষে অবস্থান নেয়ায় কাতারে যুদ্ধ জাহাজ পাঠানোর উদ্দেশ্য পরিষ্কার নয় বলে জানিয়েছে কিউএনএ। কাতারে আগে থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে। যেখানে দেশটির প্রায় ১১ হাজার সৈন্য অবস্থান করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













