শুক্রবার, জুন ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কালিগঞ্জে শিশু ধর্ষণস্থল পরিদর্শনে পুলিশ সুপার, ধর্ষককে ধরতে পুরস্কার ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জের কুশলিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর (১০) ধর্ষককে ধরিয়ে দেয়ার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির (পিপিএম)। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন।

ঘটনাস্থলে পৌছে ধর্ষিতা শিশু, তার পিতা, পরিবারের সদস্য, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, ইউপি সদস্যসহ এলাকার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি দায়িত্বে অবহেলার জন্য ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্যাহ ও স্থানীয় পুলিশিং কমিটির সদস্যদের তিরস্কার করেন।

শিশু ধর্ষণের সাথে জড়িত লম্পট রফিকুল ইসলাম ওরফে মেঝ বাবুকে গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এর আগে সোমবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হেসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, শনিবার জাতীয় শোক দিবসে অনুষ্ঠানে যোগদান শেষে দুপুরের দিকে স্কুলের সম্মুখে অবস্থিত রফিকুল ইসলমের কসমেটিক্সের দোকানে গেলে সে ওই শিশুটিকে দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি ব্যাপক ভাবে জানাজানি হলে রোববার সন্ধ্যায় শিশুটির দিনমজুর পিতা ধর্ষিতা শিশুকে নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন। (মামলা নম্বর: ১৯, তারিখ: ১৬/০৮/১৫।) সোমবার সকালে শিশুটিকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।

ধর্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সোমবার সকাল ১১ টায় এলাকার বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবকসহ হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করে। রফিকুল ইসলাম কুশলিয়া গ্রামের সৈয়দার রহমান কালুর ছেলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি