সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিশোরীর ইজ্জতের মূল্য ২০ হাজার, সালিশের পকেটে ৫০

চাঁদপুরে এক কিশোরীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এলাকার মাতব্বররা সালিশ বৈঠকে এই টাকার পরিমাণ নির্ধারণ করেন। আর সালিশে অংশ নেয়া মাতব্বররা ৫০ হাজার টাকা ভাগবাটোয়ারা করে নেন।

শুক্রবার বিকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীর ভগ্নিপতি আবদুল রহিম বেপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা গেছে, শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে শ্রমিক কলোনির অটো চালক শফিকুর রহমানের কিশোরী কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে বড় স্টেশন এলাকার রকেট ঘাটের বশিরউল্লা মিজীর ছেলে কাউছার মিজী ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে।

গত মঙ্গলবার এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করে। অভিযোগের পর কাউছার এলাকা থেকে গা ঢাকা দেয়। এলাকার সালিশ বিল্লাল, রহিম বেপারী, হায়দার, কালু বেপারী, কাদের বেপারীসহ প্রায় ৮/১০ জন মডেল থানায় গিয়ে সালিশ করে দেওয়ার কথা বলে দায়িত্ব নেয়।

গত ২ দিন ঘোরাঘুরির পর কিশোরীর মেডিক্যাল খরচ বাবদ ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার বিকালে ৩নং কয়লাঘাট বিল্লাল মিয়ার গদিতে বসে এ সিদ্ধান্ত হয়। এছাড়া ভবিষ্যতে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার সময় কাউছারের পিতা বশির উল্লা সহযোগিতা করবে-এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় শফিকুর রহমানের উপর।

অপরদিকে সালিশের নামে বশিরউল্লার নিকট থেকে আরো ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় মাতব্বররা। বশিরউল্লা অভিযোগ করে বলেন, সালিশ বৈঠকে এলাকার মাতব্বররা আমার কাছ থেকে মোট ৭০ হাজার টাকা নিয়েছে। এরমধ্যে মেয়েকে দিয়েছে ২০ হাজার টাকা। আর তারা নিয়েছে ৫০ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাতব্বরদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত