কিশোরীর গর্ভপাতের চেষ্টা, হাসপাতাল পরিচালক আটক
রাজধানীর রমনা থানাধীন মুক্তি মেটার্নিটি হাসপাতালে জয়া আহমদ (১৫) নামের এক কিশোরীকে জোর করে গর্ভপাতের চেষ্টাকালে হাসপাতালটির পরিচালককে আটক করেছে পুলিশ।
পরে জয়াকে সেখান থেকে উদ্ধার করে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জয়ার খালা হুসনা বেগম জানান, জয়া পাঁচমাসের অন্তঃসত্ত্বা ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে জয়ার স্বামী বাঁধন তার বাবার অসুস্থতার কথা বলে মালিবাগ মুক্তি মেটার্নিটি হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় জোর করে জয়ার গর্ভপাত ঘটানোর চেষ্টা করে।
বিষয়টি জয়ার স্বজনরা জানতে পেরে রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের পরিচালক মোশাররফকে আটক করে। এসময় জয়ার স্বামী বাঁধন পালিয়ে যায়। পরে জয়াকে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে তার চিকিৎসা।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













