কুপ্রস্তাবে রাজী না হওয়ায় নির্যাতনের শিকার অসহায় নারী
গাজীপুরের কালিয়াকৈরের ছোট লতিফপুরে গার্মেন্টস কর্মী জ্যোৎস্না বেগম, স্বামী বুলবুল আহমেদ এবং এক ছেলে কে নিয়ে বসবাস করে আসছিলেন । স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে দিন এনে দিন খাওয়ার মাধ্যমেই চলছিল তাদের সুখের সংসার । হঠাৎ করে সেই সুখের সংসারে অসুর হয়ে আগমন ঘটে স্থানীয় অর্থশালী ও প্রভাবশালী জালাল উদ্দিনের!
চরিত্রহীন জালাল বিভিন্ন সময় জ্যোৎস্না কে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকে । জালালের কুপ্রস্তাবের কথা জ্যোৎস্না তার ভাইকে জানালে সোমবার সকালে জ্যোৎস্নার ভাই জালালকে গিয়ে তার বোনকে বিরক্ত না করতে অনুরোধ করে । এতেই বিগড়ে যায় জালাল ।


গতকাল দুপুর ২টার দিকে জ্যোৎস্না গার্মেন্টস্ থেকে টিফিন খেতে বাসায় এলে জালাল জ্যোৎস্না কে ঘর থেকে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বাইরে বের করে বেদম পেটাতে থাকে । বাসায় জ্যোৎস্নার স্বামী না থাকায় তাকে অমানুষের মত পেটাতে থাকে জালাল । নির্যাতিত মায়ের সন্তান নিলয় বলেছে “আমরা গরীব বলে আমার মায়ের উপর সমাজপতির মধ্যযোগীয় কায়দায় এমন বর্বরোচিত নির্যাতনের বিচার কি পাবো না।


এক পর্যায়ে জ্যোৎস্না মাটিতে লুটে পড়ে অজ্ঞান হয়ে পড়লে এলাকার লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













