কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আজাদ (২৬) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার গলিয়ারা ইউনিয়নের গোলাই এলাকার রাস্তার পাশ থেকে নিহত আজাদের মরদেহ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ।
নিহত আজাদ উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের কতুয়ার পাড় গ্রামের মোহন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরে আসেনি।
কুমিল্লা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আজাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













