সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গার্মেন্টস কর্মীকে নির্যাতন (ভিডিও)

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মহানগরীর কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় জোৎস্না আক্তার (৪০) নামে এক নারী পোশাক শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জোৎস্না কালিয়াকৈর উপজেলার চোট লতিফপুর এলাকার বুলবুল মিয়ার স্ত্রী।

ওই নারীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার লতিফপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় জালাল ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে জোৎস্নার বাড়িতে ঢুকে তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জোৎস্না আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই জালাল উদ্দিন আমাকে উত্যক্ত করে আসছে।’

এ ব্যাপারে অভিযুক্ত জালাল উদ্দিন ঘটনা অস্বিকার করে বলেন, ‘তাকে কু-প্রস্তাব দেয়ার বিষয়টি মিথ্যা।’

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত