বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোচিং সেন্টারের অন্তরালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ! শিক্ষক আটক

দিনাজপুরের চিরিরবন্দরে কোচিং সেন্টারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে থানা পুলিশ এক শিক্ষককে আটক করেছে। এ ঘটনাটি গত ২২ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার এ্যাডভান্স কোচিং সেন্টারে ঘটেছে।

অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় লোকজন হাতে-নাতে কোচিং সেন্টারে অধ্যয়নরত জনৈক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রী ও তার প্রেমিক এইচএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম রবিকে আটক করে থানায় সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোচিং সেন্টারের শিক্ষক খাইরুল ইসলাম (২৫) কে আটক করতে সক্ষম হলেও প্রেমিক রবিউল ইসলাম রবি পালিয়ে যায়।

থানায় কথা হলে ওই ছাত্রী জানায়, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

ধৃত শিক্ষক খায়রুল ইসলাম জানান, গত ৭ মাস যাবত কোচিং সেন্টার চলছে। চোখের আড়ালে কি ঘটেছে তা তার জানা নেই। কোচিং কক্ষে যৌন উত্তেজক ট্যাবলেট ও কনডম রাখার বিষয়ে প্রশ্ন করা হলে ওই শিক্ষক এর কোন সদুত্তোর দিতে পারেননি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোচিং সেন্টার চালু হওয়ার পর থেকে শিক্ষক-ছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে অসামাজিক কার্যকলাপ চলে আসছে।

চিরিরবন্দর থানার ডিউটি অফিসার এস আই সেকেন্দার হোসেন ও এস আই ইফতেখার গাজ্জালী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে কোচিং,সেন্টারের শিক্ষক খায়রুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং পলাতক রবিকে দ্রুত গ্রেফতার করা হবে। এলাকাবাসী দায়ী কোচিং সেন্টারটি বন্ধ করারসহ সকল কোচিং সেন্টারগুলোকে নজরদারীর আওতায় আনার দাবী জানিয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত