কোরিয়ান চলচ্চিত্র উৎসব ঢাকায়


পাঁচ দিনের কোরিয়ান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শনিবার বিকেল থেকে। আজ বিকেল ৩টায় উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এটি। ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস আয়োজন করছে এই চলচ্চিত্র উৎসবের।
এ সময় দূতাবাসটির সাংস্কৃতিক শুভেচ্ছাদূত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার থাকার কথা রয়েছে।
দূতাবাস থেকে জানানো হয়েছে, উৎসবে কোরিয়ান চারটি ছবির প্রদর্শনী হবে।
প্রথমদিনে উদ্বোধনের পর থাকছে ‘নো ব্রেদিং’ (২০১৩)। এদিন সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘অ্যা হার্ড ডে’ (২০১৪)। ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘বর্ন টু সিং’ (২০১৩), বিকেল ৩টায় ‘মাই লাভ অ্যান্ড মাই ব্রাইড’ (২০১৪) ও সন্ধ্যা ৬টায় রয়েছে ‘নো ব্রেদিং’।
৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘অ্যা হার্ড ডে’, বিকেল ৩টায় ‘বর্ন টু সিং’ ও সন্ধ্যা ৬টায় রয়েছে ‘মাই লাভ অ্যান্ড মাই ব্রাইড’। ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘নো ব্রেদিং’, বিকেল ৩টায় ‘অ্যা হার্ড ডে’ ও সন্ধ্যা ৬টায় থাকছে ‘বর্ন টু সিং’।
সমাপনী দিনে সকাল সাড়ে ১০টায় ‘মাই লাভ অ্যান্ড মাই ব্রাইড’, বিকেল ৩টায় ‘নো ব্রেদিং’ ও সন্ধ্যা ৬টায় রয়েছে ‘অ্যা হার্ড ডে’। প্রতিটি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













