সোমবার, জুন ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিতে ৮ জনের বিষপান

ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা এবং গরুর গোশতে নিষেধাজ্ঞা জারির দাবিতে আট আন্দোলনকারী কীটনাশক পান করেছে। বৃহস্পতিবার গুজরাটের রাজকোটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিজেপিশাসিত গুজরাটের রাজকোটে গো রক্ষা একতা সমিতি নামে এক সংগঠনের সদস্যরা গরুকে রাষ্ট্রমাতা এবং দেশজুড়ে গরুর গোশতে নিষেধাজ্ঞা জারির দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টর দফতরের সামনে কীটনাশকের বোতল হাতে নিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে গরু রক্ষা সমিতির ৮ সদস্য কীটনাশক পান করে। এরপর তাদের দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গো রক্ষা একতা সমিতির সদস্য ধাভাল পান্ডে জানান, বুধবার তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য জেলা কালেক্টরকে ২৪ ঘণ্টার আল্টমেটাম দিয়েছিলেন। কিন্তু তাদের দাবি বিশেষ গুরুত্ব না পাওয়ায় আন্দোলনকারীরা কীটনাশক পান করে আত্মহত্যা করার চেষ্টা করে।

তিনি বলেন, গত কয়েকবছরে দেশে গো হত্যা বেড়ে গেছে। গরু রক্ষা করতে হলে আমাদের অবশ্যই একে জাতীয় পশু হিসেবে ঘোষণা করতে হবে। একইসঙ্গে একে রাষ্ট্রমাতাও ঘোষণা করা উচিৎ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প