শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহবধূকে গণধর্ষণের ভিডিও, গ্রেফতার হয়নি কেউ

নরসিংদীতে এক গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দিয়েছে বখাটেরা। অভিযুক্তদের হুমকিতে নির্যাতিতা বিষয়টি প্রথমে গোপন রাখলেও ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তবে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছে অভিযুক্তরা। এদিকে, মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত ২০ আগস্ট সন্ধ্যায়, রিকশাযোগে নরসিংদীর পলাশ উপজেলা শহর থেকে ঘোড়াশালের বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন গৃহবধূ। এ সময় তার পথরোধ করে জোরপূর্বক সড়কের পাশের একটি জঙ্গলে নিয়ে যায় রিকশাচালক জাহাঙ্গীর ও তার ১০ সহযোগী। এরপর গৃহবধূকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে তারা।

ধর্ষণের ঘটনা কাউকে জানানো হলে, ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় বখাটেরা। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও, পরদিন মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এরপর নির্যাতিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায় স্বামী।

এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্তদের পরিবার। তারা, স্থানীয় ইউপি সদস্য ও এক প্রভাবশালী ব্যক্তির শালিস বৈঠকের মাধ্যমে অভিযুক্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করে নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।

তবে, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নরসিংদীর পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পলাশ থানায়, আটজনের নাম উল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ। এদের মধ্যে, তাহের ও হামিদ নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত