গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ


দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে গোপালগঞ্জে পালিত হয়েছে মানববন্ধন ও সমাবেশ। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরের দুইটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।
বিসিএস শিক্ষক সমিতির আয়োজনে স্থানীয় প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধু সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সরকারি বঙ্গবন্ধু কলেজ ও শেখ ফজিলাতুন্নেছা মহিলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সংগঠনের সভাপতি বেনজির আহম্মেদ সভাপতিত্বে মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শেখ ফজিলাতুন্নেছা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ অশোক কুমার সরকার, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্র নাথ বালা, সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ খান, নিউটন মোল্লা প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন













