গোপালগঞ্জে ছেলেকে কটুক্তির প্রতিবাদ করায় পিতাসহ ৪ জনকে কুপিয়ে জখম


গোপালগঞ্জে স্কুল পড়ুয়া ছেলেকে কটুক্তি ও উত্যক্তের প্রতিবাদ করায় পিতাসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে বখাটেরা। মারাত্মক আহত ফরিদ শেখ(৪৫) কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয় হয়।
গত মঙ্গলবার রাতে শহরের পূর্ব মিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। পরের দিন বুধবার রাতে ওই স্কুল ছাত্রের মা রুমা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর খানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ হৃদয় গোলদার নামে এক কিশোরকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। হৃদয় একই এলাকার কানাই গোলদারের ছেলে।
মামলার বিবরন ও পরিবার সূত্রে জানাগেছে, ফরিদ শেখের ছেলে মোঃ ফরহাদ শেখ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। বেশ কিছুদিন আগে থেকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে হৃদয় গোলদার বিভিন্ন ধরনের অশালীন কটুক্তি করে আসছিল। এর প্রতিবাদ করায় ওই স্কুল ছাত্রের পিতাসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা জানিয়েছেন, এই ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীরা পালাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন













