শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘোড়ার সঙ্গে তৃতীয় দফা যৌন কর্ম করতে গিয়ে ভাঙ্গল পা!

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘোড়ার সঙ্গে তৃতীয় দফা যৌন কর্ম করার চেষ্টার দায়ে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে একে একে তিনবার এই জঘন্য কর্মের চেষ্টাকালে শেষবার ওই ব্যক্তির একটি পা-ও ভেঙ্গে যায়।

সিরিলো ক্যাস্টিলো জুনিয়র নামের ওই ব্যক্তিকে (৪৫) গত ১৭ ফেব্রুয়ারি সকালে টেক্সাসের এডিনবার্গের একটি খামারবাড়িতে আহত অবস্থায় পাওয়া যায়। ওই খামারবাড়ির মালিকই সেদিন সকাল ৭টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি সকাল বেলা ঘোড়াকে খাবার দিতে এসেছিলেন। এর আগে ওই পশু পালক ক্যাস্টিলোকে তার পশুদের কাছ ঘেঁষতে মানা করেছিলেন। এমনকি এর আগে আরো দুইবার তার ঘোড়ার সঙ্গে যৌন কর্মের চেষ্টার অভিযোগে তিনি ক্যাস্টিলোকে পুলিশেও দিয়েছিলেন।

তবে মি. ক্যাস্টিলো দাবি করেন, তিনি রাতে এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ওই ঘোড়ার আস্তাবলে আশ্রয় নিয়েছিলেন। অবশ্য পুলিশের ধারণা ঘোড়ার লাথি খেয়েই ক্যাস্টিলোর পা ভেঙ্গে যায়।

টেক্সাসের হিডালগো কাউন্টি পুলিশ বিভাগের তদন্তকারীরা ক্যাস্টিলোর বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবেশের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত ২ জুন তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে এজন্য তাকে ১৮০ দিন পর্যন্ত জেল খাটতে হতে পারে।
এর আগেও ঘোড়ার সঙ্গে সঙ্গমের চেষ্টার অভিযোগে আদালত ক্যাস্টিলোকে আরো দুইবার সাজা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিজেদেরকে পুরুষ বা নারী হিসেবে চিহ্নিতকারী বেশিরভাগ পশুকামী কোনো মানুষ যৌনসঙ্গী পাওয়া যাচ্ছে না বলেই শুধু পশুদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হচ্ছেন এমনটা নয়। বরং যৌনতার ক্ষেত্রে পশুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়াটাই তাদের প্রধান পছন্দ!
গবেষণায় আরো দেখা গেছে, পশুদের প্রতি স্নেহ বা ভালোবাসা অথবা শুধুই যৌন আকর্ষণ থেকে অনেকে পশুদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন!

৯৩ জন পশুকামীর (যাদের ৮২ জন পুরুষ ও ১১ জন নারী) উপর চালানো গবেষণায় দেখা গেছে, মাত্র ১২ শতাংশ পশুকামী যৌন সঙ্গীর অভাবে পশুদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন! আর ৭ শতাংশ জানিয়েছেন, মানুষের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হতে লজ্জা পান বলেই তারা পশুর সঙ্গে যৌন কর্ম করেন!
আর ওই পশুকামীদের মাত্র ৮ শতাংশ পশুদের সঙ্গে ভবিষ্যতে আর কখনো যৌনকর্ম না করার কথা বলেছেন!
অথচ ওই গবেষণায় অংশগ্রহণকারী নারী পশুকামীদের কেউই ভবিষ্যতে পশুদের সঙ্গে যৌন কর্ম বন্ধ করতে রাজি হননি!

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত