চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি


গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামে লাগা আগুন ১৭ ঘণ্টা পর আজ (৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি।
অগ্নিনির্বাপক কর্মকর্তারা বলছেন, গুদামে মজুত থাকা এক হাজার কোটি টাকা মূল্যের প্রায় এক লাখ টন অপরিশোধিত চিনির কারণে আগুন নেভানোর প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। অপরিশোধিত চিনি অত্যন্ত দাহ্য পদার্থ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পুণ্য চন্দ্র বলেন, অপরিশোধিত চিনিতে আগুন লাগলে তাতে পানি স্প্রে করা হলে অক্সিজেন ও কার্বনের অণু আলাদা হয়ে আগুন আরও বেড়ে যায়। তিনি বলেন, চিনির রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে আগুন নেভাতে সময় লাগছে।
পুণ্য চন্দ্র বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে অক্লান্ত কাজ করছি, কিন্তু এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। চারদিক থেকে পানি দিয়ে গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ভেতরে অপরিশোধিত চিনি জ্বলছে।
‘আগুন কখন পুরোপুরি নেভাতে পারব, তা বলা কঠিন। কারণ আমরা এখনও পানি ছিটানোর জন্য গুদামে প্রবেশ করতে পারিনি।’
গতকাল বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার পর বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি দল ১৪টি ফায়ার ফাইটিং ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অন্যান্য দলগুলো গতকাল রাতে ঘটনাস্থল ছাড়ে, তবে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল জরুরি দেওয়ার জন্য ঘটনাস্থলে রয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন


ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন













