চট্টগ্রামে ছাত্রীকে পিস্তল ঠেকিয়ে হুমকি দুর্বৃত্তদের


ছাত্রীনিবাসের ডাইনিং কক্ষে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে এক ছাত্রীকে শাসিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ছাত্রীর চিৎকারে অন্যরা ছুটে এলে মোটরসাইকেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সোমবার বেলা ১১টার দিকে সীতাকুন্ডের ফৌজদার মেডিকেল ভিলেজের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।
আইএইচটি ছাত্রলীগের সভাপতি সাব্বির সিকদার বলেন, বেলা ১১টার সময় আমাদের তৃতীয় বর্ষের একজন ছাত্রী ডাইনিংয়ে ছিলেন। তার মাথায় পিস্তল ঠেকিয়ে চেঁচামেচি করতে নিষেধ করে রেইনকোট ও মুখোশ পরা ওই সন্ত্রাসী। কিন্তু ছাত্রীটি প্রাণভয়ে চিৎকার করলে অন্য ছাত্রীরা ছুটে আসলে সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
বিষয়টি ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক, আইএইচটি অধ্যক্ষ ও থানায় অবহিত করা হয়েছে। ছাত্রীনিবাসে ৫৪টি কক্ষে শতাধিক ছাত্রী থাকলেও ছুটির কারণে অনেকেই বাড়িতে রয়েছেন।
ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক অসীম বড়ুয়া বলেন, একজন আগন্তুক ছাত্রীনিবাসে ঢুকে পড়েছিল। ছাত্রীরা জানিয়েছে আগন্তুকের বয়স ৩০-৩৩ হবে। ওই সময় দারোয়ান ছাত্রাবাসে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও ছাত্রীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে অধ্যক্ষ বিষয়টি থানায় অবহিত করেছেন।
যোগাযোগ করলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক মজুমদার বলেন, ব্যাপারটি খতিয়ে দেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন













