চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি


চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছেন নগরীর কয়েক লাখ মানুষ। ডুবে গেছে কয়েক হাজার ঘর-বাড়ি, দোকানপাট। এ কারণে শুক্রবার সকাল থেকে পথচারীরা চরম দুর্ভোগ পোহাতে পড়েন।
বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে কর্ণফুলী নদীর জোয়ারের পানি। নগরীর কোথাও কোথাও হাঁটুপানি থেকে কোমর সমান পানি দেখা গেছে।
এদিকে জলাবদ্ধতায় নগরবাসীর অসুবিধা হওয়ায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এভাবে আরও দুই থেকে তিনদিন ভাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আবদুল হান্নান।
সরেজমিনে দেখা গেছে, নগরীর মুরাদপুর, ষোলশহর, হালিশহর, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, বাকলিয়া, এক কিলোমিটার, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, চাকতাই-খাতুনগঞ্জসহ নগরীর বেশিরভাগ এলাকার মানুষ হাঁটু থেকে কোমর পানিতে বন্দি হয়ে পড়েছে। ভোর থেকে ভাড়ি বৃষ্টির কারণে নগরীর কয়েক হাজার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। এ কারণে দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন













