চাকরি দেওয়ার নামে শারীরিক সম্পর্ক : স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণধোলাই
চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ ও চাকরিপ্রত্যাশী নারীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জেলার পার্বতীপুর উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেনকে গণধোলাই দিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
শহরের নতুন বাজার শহীদ মিনার সড়কে বুধবার বিকেল সাড়ে ৫টায় আকতার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান হাজী ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নারীর বাবা বলেন, ‘পার্বতীপুর উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন আমার মেয়েকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ ৬৭ হাজার টাকা নেন। আমার মেয়েকে ঢাকায় নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক সপ্তাহ পর তাকে বাড়িতে নিয়ে আসেন। এ সময় আকতার জানান, ঢাকায় সব আলোচনা হয়েছে। এর পর সার্কুলার হলে পুলিশে ভর্তি করে দেবেন। আমার মেয়েকে শারীরিক সম্পর্কের বিষয়টি গোপন রাখার জন্য বলেন। বিষয়টি কাউকে জানালে চাকরি হবে না বলে হুমকি দেন। দীর্ঘদিনেও চাকরির কোনো ব্যবস্থা না করা ও শারীরিক সম্পর্কের বিষয়টি তিনি বিভিন্ন লোকজনকে জানালে পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে শায়েস্তা করেছে।’
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষকে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনোপক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













