চার বছরের শিশু ধর্ষণের শিকার !


চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার এবং ঘটনাটি ঘটেছে রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় । শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, শিশুটি তার পরিবারের সাথে কামরাঙ্গীচর এলাকায় একটি বাড়ির ২য় তলায় ভাড়া থাকতো। গত সোমবার সন্ধ্যার দিকে বাড়িওয়ালার ছেলে মাহাবুব (২২) শিশুটিকে তার রুমে আটকে রেখে ধর্ষণ করে। রাতে শিশুটিকে মাহাবুবের ঘর থেকে উদ্ধার করে তার পরিবার।
ওসি শাহিন ফকির জানান, পরিবার চক্ষুলজ্জার কারণে কাউকে কিছুই বলেনি। বুধবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার মা থানায় এসে নিজেই বাদী হয়ে একটি মামলা করেন। মামলা নং ১৭।
ঘটনার পর থেকে মাহাবুবসহ তার পরিবারের সবাই পালিয়ে গেছেন। অভিযুক্ত মাহবুবকে ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













