চীনের প্রভাব ঠেকাতে জিবুতি ঘাঁটির সম্প্রসার করবে জাপান


পূর্ব আফ্রিকার সামরিক ঘাঁটির সম্প্রসারণ করবে জাপান। চীনের প্রভাব ঠেকানোর লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করছে জাপান। জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
টোকিওর সরকারি সূত্র থেকে বলা হয়েছে, জিবুতিতে জাপানের সেনাবাহিনীর ব্যবহৃত ঘাঁটি সম্প্রসারণের অনুমতি স্থানীয় কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে।
সোমালিয়া উপকূলের এডেন উপসাগরে জলদস্যুদের ওপর নজরদারির জন্য ২০১১ সালে এ ঘাঁটি স্থাপন করেছিল জাপান। মার্কিন ক্যাম্প লিমোনিয়ারের পাশেই এটি স্থাপন করা হয়। জাপানের বাইরে এটি দেশটির সেনাবাহিনীর প্রথম ঘাঁটি।
ঘাঁটিতে ১৮০ জন জাপানি সেনা রয়েছে। নানা অনুশীলনসহ এ সব সেনা মার্কিনীদের সঙ্গে যৌথ মহড়া চালিয়ে থাকে। এ ঘাঁটি সম্প্রসার করে বিমান অবতরণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। জরুরি অবস্থায় জাপানি নাগরিকদের সরিয়ে নেয়ার প্রয়োজনে এ ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে দাবি করা হচ্ছে।
কিন্তু আফ্রিকায় চীন বিনিয়োগ ব্যাপক ভাবে বাড়াচ্ছে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ঘাঁটি সম্প্রসার করা প্রয়োজন বলে রয়টার্সকে জাপানি সূত্র থেকে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













