চোখের চিকিত্সক হঠাত্ হয়ে গেলেন স্ত্রীরোগ চিকিত্সক!


চোখের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু চিকিত্সক যান স্ত্রীরোগের চিকিত্সা করতে। আর সেখানেই ভয়ঙ্কর অভিযোগ তুললেন রোগিণী। চিকিত্সার নাম করে ধর্ষণ করা হয় তাঁকে। অভিযোগ পেয়ে চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিস।
২৬ মে। চোখের সমস্যা নিয়ে পার্ক সার্কাসের নার্সিংহোমে ভর্তি হন এন্টালির তরুণী। চিকিত্সা চলছিল ঠিকঠাকই। বিপত্তি ঘটল গতকাল রাতে। চোখের চিকিত্সক হঠাত্ করেই স্ত্রীরোগের চিকিত্সা করতে যান। কেবিন ফাঁকা করে চিকিত্সার নামে ওই রোগীণিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার অভিযোগ দায়ের হয় বেনিয়াপুকুর থানায়। অভিযুক্ত চিকিত্সক শাহিদ হায়দর ওয়াজদিকে গ্রেফতার করেছে পুলিস। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ পার্ট টু অর্থাত হাসপাতালে ধর্ষণের মামলা রুজু হয়েছে। এবিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও কথা বলতে চাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













