মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় বাবা খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুলছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় ওই ছাত্রীর বাবাকে খুন করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লায় থানার ভূঁইগড় রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, হাজী পান্দে আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঝর্ণাকে দীর্ঘদিন ধরে বখাটে যুবক তুহিন নানাভাবে উত্ত্যক্ত করত। একপর্যায়ে তুহিন মেয়েটির বাবা মনীন্দ্র কুমার অধিকারীর কাছে বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় কারণে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে মেয়েটিকে তুলে নেওয়ার হুমকি দেয়। তুহিন একই এলাকায় সাউন্ড সিস্টেম ব্যবসা করে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে তুহিন একটি মাইক্রোবাসে করে ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে এসে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির বাবাসহ পরিবারের অন্যরা বাধা দিলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মনীন্দ্র কুমার ঘটনাস্থলেই নিহত হন।

পরিবারের অন্য সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ দুই সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে আরো পাঁচজনকে আটক করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই সাদেকুজ্জামান জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি