ছাত্রীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিল শিক্ষক
স্কুলে একাধিকবার নির্যাতনের শিকার হতে হয়েছে শিশুকন্যাদের। কখনও স্কেলের ঘা, কখনও নিল ডাউন করে রাখা বা লোহার রডের ছ্যাঁকা। বিভিন্ন ঘটনাই মাঝে মাঝে প্রকাশ্যে এসেছে। শিক্ষকদের অমানবিক এই আচারণের শিকার হল এবার এক কিন্ডারগার্টেনের ছাত্রী। আক্রান্ত ছাত্রীকে গরম ইস্ত্রির ওপর বসিয়ে শাস্তি দিল তারই স্কুলের শিক্ষক। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
এই নির্মম ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। ছোট্ট একরত্তি মেয়েটির অপরাধ, সে সামান্য একটু কথার অবাধ্য হয়েছিল। তাই তাকে শিক্ষা দিতে এই কঠিন শাস্তি দেয় স্কুলের শিক্ষক। বাচ্চা মেয়েটির পিছনের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। শিশু সুরক্ষা কমিশন জেলা কালেক্টর ও পুলিশের এসপি-র কাছে এই ঘটনার বিষয় বিস্তারিত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













