জন্মলগ্নে শিশুর কপালের চিহ্ন ১২, তোলপাড় বিশ্বে


মাতৃগর্ভ থেকে প্রথম যখন পৃথিবীরর আলো দেখলো শিশুটি তখন আর পাঁচজনের মতই খুশিতে মেতে উঠেছিল তার পরিবার। কিন্তু সেই সময় সবার চোখ এড়িয়ে গেলেও মার চোখেই প্রথমে ধরা পড়ে অদ্ভূত একটি দৃশ্য যা শিশুটির কপালে দেখা যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
দুটি চিহ্ন, ঠিক যেন ইংরেজিতে লেখা 1 আর 2 । জোহানেসবার্গের শিশু হানরু ভান নিয়েকেরকে-র কপালে দেখা যায় ১২ সংখ্যাটি। গত বছর ১১ নভেম্বর জন্ম হয় তার। ডাক্তাররা বলছেন, এরকম ঘটনা অবাক করা হলেও বিরল নয়। শিশুটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এই জন্ম চিহ্ণ (‘বার্থ মার্ক’)।
তবে শিশুটির ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়েব বিশ্বে রীতিমত তোলপাড় শুরু। শিশুর কপালে লেখা ‘১২’ চিহ্নের মানে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। অনেকেই বলতে শুরু করেন, ১১ তারিখ জন্ম নেওয়া শিশুর কপালে ‘১২’ চিহ্ন মানে সে একদিন আগেই আগামিকালের কথা বলে দিতে পারে। কেউ কেউ আবার বলতে শুরু করেন , আন লাকি থারটিনের আগে ‘লাকি বয়’ হিসাবেই ইশ্বর শিশুটিকে পাঠিয়েছেন। টুয়েলভকে পারফেক্ট নম্বর বলে কেউ কেউ আবার বলছেন এই শিশুটি আসলে ‘পারফেক্ট বেবি’।
পরিবারের কাছে তো বটেই, পাড়া, রাজ্য , দেশের গণ্ডি ছাড়িয়ে ওয়েব বিশ্বে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে হানরু। তবে ১২ সংখ্যার মানে খুঁজতে নানা মুনির নানা মতে রীতিমত মাথা গুলিয়ে যাওয়ার জোগাড়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













