জাতির জনক বঙ্গবন্ধুকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলা থেকে মাহমুদুল হাসান দোলন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকারের দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে ফরিদপুর বাজার থেকে দোলনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত দোলন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল আলীম মোল্লার ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধুকে অশালীন ভাষায় কটূক্তি করে স্ট্যাটাস্ট পোষ্ট করায় বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান সরকার তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামি ধরতে অভিযানে নামে। গোপন সংবাদে জানতে পেরে ওই রাতেই বাজারে অবস্থানরত অবস্থায় দোলনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













