জাতীয় পাতাকা অবমাননা করায় দুই শিক্ষক আটক :মহেশপুরে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বামনগাছি সরকারী প্রথমিক বিদ্যালয়ের বাথরুমের দরজায় জাতীয় পতাকা অংকন করায় দুই স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো উপজেলার নোয়ানিপাড়া বামনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী।
সোমবার রাতে তাদের আটক করা হয়। মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী জানান, জামায়াত সমর্থিত নোয়ানিপাড়া বামনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ ২ শিক্ষক ছাত্র/ছাত্রীদের ব্যবহারের জন্য নির্মিত ৪টি বাথরুমের দরজায় রং দিয়ে জাতীয় পতাকা অংকন করে যা বিধি সম্মত নয়।
এরই পরিপ্রেক্ষিতে তিনি স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষা অফিসকে জানায়। অভিযোগ পাওয়ার পর মহেশপুর থানা পুলিশ সোমবার রাতে অভিযুক্ত দুই শিক্ষককে আটক করে। মহেশপুর থাানর ওসি সাহিদুল ইসলাম শাহীন শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













